আইআরজিসির প্রকাশিত ভিডিও থেকে নেওয়া এই স্থিরচিত্রে হরমুজ প্রণালির দক্ষিণে মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি জাহাজ দেখা যাচ্ছে। ১৩ নভেম্বর ২০২৬
হরমুজ প্রণালিতে ২০ লাখের বেশি ব্যারেল (প্রায় ৩১ কোটি ৮০ লাখ লিটার) অপরিশোধিত তেলবোঝাই একটি সুপারট্যাংকার ডুবে গেছে বলে দাবি করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ভাষ্যমতে, হরমুজে মাইনের আঘাতে আগুন ধরার পর জাহাজটি ডুবে যায়। আজ রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি এ কথা জানায়। তারা বলেছে, হরমুজ প্রাণলির দক্ষিণে ‘অননুমোদিত’ পথে চলার সময় দুটি তেলবাহী জাহাজে মাইন আঘাত হানে।
মাইন বিস্ফোরণের পর দুটিতেই আগুন ধরে। এর একটি সুপারট্যাংকার। তবে এসব ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি। জাহাজ দুটির নাম বা সেগুলো কোন দেশের, তা–ও জানায়নি আইআরজিসি।ছয় দিনে ১১ তেলবাহী জাহাজ আক্রান্তহরমুজ প্রণালিতে গত কয়েক দিনে একাধিক জাহাজে বিস্ফোরণ ও আগুন লাগার কথা জানিয়েছে ইরান। গত মঙ্গলবার (১০ নভেম্বর) এএফপির প্রতিবেদনে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যাওয়ার কথা জানানো হয়।
দুটিই বিস্ফোরণের পর জ্বলছিল বলে জানিয়েছিল আইআরজিসি।দুই দিন পর বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার দুটি ও বৃহস্পতিবার আরও দুটি তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণের কথা জানায় ইরান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।