advertisement
advertisement

কুমিল্লায় প্রথম আলোর বর্ষপূর্তি উদ্‌যাপনে ভেসে উঠল যে চিত্র


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
কুমিল্লায় প্রথম আলোর বর্ষপূর্তি উদ্‌যাপনে ভেসে উঠল যে চিত্র

কুমিল্লা বন্ধুসভার বন্ধুদের পরিবেশনায় নাটক ‘একটি বেঞ্চের গল্প’

advertisement

পার্কের একটি বেঞ্চ। সেখানে কখনো বসেন একজন বীর মুক্তিযোদ্ধা, কখনো নিঃসঙ্গ বৃদ্ধ বাবা, কখনো দ্রব্যমূল্যের চাপে জর্জরিত রিকশাচালক, আবার কখনো নিজের স্বপ্নের কথা বলে এক স্কুলছাত্রী। তাঁদের প্রত্যেকের গল্প আলাদা, কিন্তু জীবনের চাওয়া-পাওয়া, সংগ্রাম আর বঞ্চনার জায়গাগুলো যেন একই সুতোয় গাঁথা।

এমনই নানা শ্রেণি-পেশার মানুষের জীবনসংগ্রাম ও সমাজের অসংগতি উঠে এসেছে ‘একটি বেঞ্চের গল্প’ নামের প্রতীকী সামাজিক নাটকে।গতকাল শনিবার বিকেলে কুমিল্লা নগরের ধর্মসাগর পাড়ে নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের মুক্তমঞ্চে প্রথম আলোর ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে নাটকটি মঞ্চস্থ করেন কুমিল্লা বন্ধুসভার পাঁচ বন্ধু।

‘অটল ২৮’ প্রতিপাদ্যে অনুষ্ঠানে নাটকের পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভা।নাটকটির মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে মানবিক, দায়িত্বশীল ও সৎ হওয়ার বার্তা দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর