advertisement
advertisement

শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘রাগ অঞ্জলি’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘রাগ অঞ্জলি’

‘রাগ অঞ্জলি–২০২৬’ অনুষ্ঠানে বড় আকর্ষণ ছিল ৫২ জন বেহালা শিক্ষার্থীর অংশগ্রহণে সম্মিলিত বৃন্দবাদন (অর্কেস্ট্রা)

advertisement

ক্রিয়েটিভ ভায়োলিন একাডেমি অব বাংলাদেশ ও সপ্তক শাস্ত্রীয় সংগীত পরিষদ বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো ‘রাগ অঞ্জলি–২০২৬’। গত শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শাস্ত্রীয় সংগীতের সুর, তাল ও লয়ের সমন্বয় ছিল মনোমুগ্ধকর। শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং গুরু-শিষ্য পরম্পরায় সংগীতচর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে আয়োজিত হয় মনোজ্ঞ শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতেই ছিল একাডেমির শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের বেহালা, গিটার ও কণ্ঠসংগীতে একক ও দলীয় পরিবেশনা।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ক্রিয়েটিভ ভায়োলিন একাডেমি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক, বিশিষ্ট বেহালাশিল্পী শ্যামল চক্রবর্ত্তীর রাগ মালকোষের পরিবেশনা।

তাঁর বেহালার সুরে আর রাগের গভীরতা শ্রোতাদের মুগ্ধ করার পাশাপাশি মিলনায়তনে সৃষ্টি হয় এক সংগীতময় আবহ।এ ছাড়া অনুষ্ঠানের বড় আকর্ষণ ছিল ৫২ জন বেহালা শিক্ষার্থীর অংশগ্রহণে সম্মিলিত বৃন্দবাদন (অর্কেস্ট্রা)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর