advertisement
advertisement

‘ভাইয়ের সঙ্গে কথা না বলে গাড়ি বের করবি না’, হাজারীবাগে হামলায় সন্ত্রাসী ইমনসহ ৪৩ নাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
‘ভাইয়ের সঙ্গে কথা না বলে গাড়ি বের করবি না’, হাজারীবাগে হামলায় সন্ত্রাসী ইমনসহ ৪৩ নাম

রাজধানীর মোহাম্মদপুরে এ জে আর কুরিয়ার সার্ভিসের গাড়িতে আগুন দিয়েছে হামলাকারীরা। আজ রোববার রাতে বেড়িবাঁধে শাহজাহান মার্কেটের পাশে

advertisement

‘এই, তোরা গাড়ি নিয়ে বের হয়েছিস কেন? ভাইয়ের সঙ্গে কথা বলে তারপর গাড়ি বের করবি। নইলে আবার হামলা করব।’ এভাবেই আজ রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে এ জে আর কুরিয়ারের তিনটি গাড়িতে হামলার সময় হুমকি দেন হামলাকারীরা। প্রতিষ্ঠানটির অভিযোগ, অন্তত ২০ জন এসে গাড়িগুলো ভাঙচুরের পাশাপাশি চালক ও তাঁদের সহকারীদের মারধর করেন। এরপর রাত সাড়ে নয়টার দিকে কুরিয়ারটির আরেকটি গুদামে হামলা হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

আগুন দেওয়া হয়েছে কুরিয়ারের গাড়িতে।দুপুরে হামলার সময় দেওয়া হুমকিতে উল্লেখ করা ‘ভাই’ বলতে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমনকে বোঝানো হয়েছে বলে জানিয়েছে কুরিয়ার প্রতিষ্ঠানটি।এর মধ্যেই নতুন তথ্য পাওয়া গেছে এ জে আর কুরিয়ারের ওপর প্রথম হামলার তদন্তে। পুলিশ জানিয়েছে, গত ২০ অক্টোবর হাজারীবাগে প্রতিষ্ঠানটির প্রধান গুদামে হামলার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ইমনসহ ৪৩ জনের নাম পাওয়া গেছে।

তাঁদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর