advertisement
advertisement

তৈরি পোশাকশিল্পের মালিকেরা কত টাকার মজুরি প্রস্তাব দেবেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
তৈরি পোশাকশিল্পের মালিকেরা কত টাকার মজুরি প্রস্তাব দেবেন

তৈরি পোশাক কারখানা

advertisement

পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে আগামীকাল সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে। এতে মালিকপক্ষ মজুরি প্রস্তাব জমা দেবে। গত সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকার ন্যূনতম মজুরি দাবি করে প্রস্তাব জমা দিয়েছে। মালিকদের দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএর কয়েকজন নেতাদের সঙ্গে কথা বলে আভাস মিলেছে, মজুরি প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে অতীতের মতোই কৌশল নেবেন মালিকেরা। কৌশল হচ্ছে শুরুতে মালিকেরা কম মজুরি প্রস্তাব করবেন।

পরে পরিস্থিতি বিবেচনা করে মজুরি বাড়াবেন। গত পাঁচটি মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ যে মজুরি দাবি করে তার অর্ধেক বা তার চেয়ে কম মজুরি প্রস্তাব করে মালিকপক্ষ। প্রতিবারই শ্রমিকদের প্রত্যাশার তুলনায় মালিকপক্ষের প্রস্তাব ছিল অনেক কম। তাদের প্রস্তাব শ্রমিক আন্দোলন উসকে দেয়।

শেষ পর্যন্ত শ্রমিকদের আন্দোলন ও দর-কষাকষির পর প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে রাজি হয়েছে মালিকপক্ষ।তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের এখন ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর