advertisement
advertisement

হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির আনুষ্ঠানিক বিচার শুরু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির আনুষ্ঠানিক বিচার শুরু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

advertisement

জুলাই গণ–অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আজ রোববার এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

এর মধ্য দিয়েই মূলত মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হয়। সূচনা বক্তব্যের পর মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন আহমেদ আনিছ। তিনি জুলাই গণ–অভ্যুত্থানের সময় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বর্তমানে তিনি একটি নির্মাণপ্রতিষ্ঠানে হিসাব কর্মকর্তা হিসেবে কাজ করছেন।এই মামলার আসামিদের মধ্যে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী ছাড়াও ফিরোজ, তৌহিদুল ইসলাম, আ. আজিজ ও দেবাশীষ পাল নামের আরও চারজন গ্রেপ্তার আছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর