বিশ্ব সড়ক দুর্ঘটনার ভুক্তভোগীদের স্মরণ দিবস উপলক্ষে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করে নিরাপদ সড়ক আন্দোলন। ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬
সড়কে একের পর এক প্রাণহানি ঘটলেও এসব মৃত্যুর দায় কেউ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। কোনো পরিবার হারাচ্ছে সন্তান, কোনো পরিবার হারাচ্ছে উপার্জনক্ষম সদস্য। কিন্তু দুর্ঘটনার পর বিচার পাওয়া তো দূরের কথা, অনেক ক্ষেত্রে আহত ব্যক্তিরা দ্রুত চিকিৎসাও পান না। রোববার বিশ্ব সড়ক দুর্ঘটনার ভুক্তভোগীদের স্মরণ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করে নিরাপদ সড়ক আন্দোলন।সভায় বক্তারা বলেন, সড়কে মৃত্যুকে শুধু দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।
চালকের বেপরোয়া আচরণ, মাদকাসক্তি, যানবাহনের ত্রুটি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতার জবাবদিহি নিশ্চিত করতে হবে।সভায় অংশ নিয়ে ২০১৯ সালে যমুনা ফিউচার পার্কের সামনে বাসচাপায় নিহত শিক্ষার্থী আদনান তাসিনের বাবা আহসান উল্লাহ বলেন, ‘আমার ছেলে আদনান অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।