advertisement
advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, যে যে যোগ্যতা দরকার, জিপিএসহ দেখুন নম্বর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, যে যে যোগ্যতা দরকার, জিপিএসহ দেখুন নম্বর

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে ১৫ নভেম্বর ২০২৬। আবেদন চলবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে।ভর্তির আবেদনে মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল—এই আটটি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আবেদন করার সময় পরীক্ষার্থীদের পছন্দের পরীক্ষা অঞ্চল নির্বাচন করতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর