advertisement
advertisement

ঢাকায় পাহাড়ি বাজার: তিন তরুণের উদ্যোগ মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির হিলসবাজার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
ঢাকায় পাহাড়ি বাজার: তিন তরুণের উদ্যোগ মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির হিলসবাজার

এখানে ভিড় লেগেই থাকে

advertisement

মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ৪ নম্বর রোডে অবস্থিত হিলসবাজার। তিন চাকমা তরুণের এক সফল উদ্যোগ। আজ শোনানো যাক তাঁদের সাফল্যের গল্প।পর্ব ২হিলসবাজার। তিনজন চাকমা তরুণ উদ্যোক্তার প্রচেষ্টা। একজনের বাড়ি খাগড়াছড়িতে, দুইজনের বাড়ি রাঙামাটিতে। তিনজনের মধ্যে রমেল চাকমা ফুলটাইম এখানে সময় দেন, বাকি দুইজন নানানভাবে সহযোগিতা করেন।এখানে ভিড় লেগেই থাকেহিলসবাজারের শুরুটা আবার তংসা বাজারের মতো কষ্টের নয়।

মোহাম্মদপুরে বসবাসরত আদিবাসীদের সঙ্গে পূর্ব-পরিচয়ের সুবাদেই রমেলরা ব্যবসা খোলেন ছাত্র থাকা অবস্থায়। ফলে তাঁদের সমস্যা হয়নি। বরং একেবারে শুরু থেকেই বেশ কয়েকজন বাঁধা কাস্টমার পেয়ে যান তাঁরা। আর মোহাম্মদপুরের আদিবাসীরাও ঝুটঝামেলাবিহীন ব্যবস্থায় নিজেদের এলাকার খাদ্যপণ্য চাইছিলেন। কারণ, সব সময় বাড়িতে যাওয়া হয় না। তা ছাড়া গেলেও সেগুলো বহন করে নিয়ে আসাটাও ঝক্কির।

যাত্রীবাহী বাসে করে আনালেও ভোররাতে গিয়ে কলাবাগানে সেগুলো রিসিভ করাটাও বিরক্তিকর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর