advertisement
advertisement

প্রতিরক্ষাশিল্পে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: হুমায়ুন কবির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ণ
প্রতিরক্ষাশিল্পে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক তুরস্ক সফর নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে

advertisement

বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত তুরস্ক সফরে প্রতিরক্ষা খাতে বিনিয়োগের অংশীদারত্ব, বিশেষ করে বাংলাদেশে একটি প্রতিরক্ষা শিল্পপার্ক প্রতিষ্ঠা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনসহ ওই খাতে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক তুরস্ক সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে এবং আরও শক্তিশালী ও বিস্তৃত অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে।

প্রতিরক্ষা খাতে বিনিয়োগের অংশীদারত্ব, বিশেষ করে একটি প্রতিরক্ষাশিল্প পার্ক প্রতিষ্ঠা এবং প্রতিরক্ষা উৎপাদনের অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে একটি প্রতিরক্ষাশিল্প পার্ক প্রতিষ্ঠায় তুরস্কের সম্ভাব্য বিনিয়োগসহ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতা নিয়ে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর