advertisement
advertisement

আত্মহত্যা নয়, যৌন নিপীড়ক এপস্টিনকে কারাগারে হত্যা করা হয়েছিল—বিশেষজ্ঞদের বিস্ফোরক দাবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ২:৫৩ অপরাহ্ণ
আত্মহত্যা নয়, যৌন নিপীড়ক এপস্টিনকে কারাগারে হত্যা করা হয়েছিল—বিশেষজ্ঞদের বিস্ফোরক দাবি

জেফরি এপস্টিন প্রভাবশালী ও ধনকুবেরদের ভোগবিলাসের সুযোগ দিয়ে গোপনে সেসবের প্রমাণ সংগ্রহ করে নিজের কাছে রেখে দিতেন

advertisement

কারাবন্দী অবস্থায় কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনকে হত্যা করা হয়েছিল, এমনটাই দাবি করেছেন একজন ফরেনসিক বিশেষজ্ঞ। গতকাল সোমবার তিনি এ বিষয়ে তাঁর তদন্তের ফলাফল প্রকাশ করেছেন।এই দাবি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির প্রধান চিকিৎসা পরীক্ষকের কার্যালয়ের সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক।

ওই কার্যালয়ের সিদ্ধান্ত ছিল, এপস্টিন আত্মহত্যা করেছিলেন।২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারের একটি কক্ষে (সেল) ঝুলন্ত অবস্থায় এপস্টিনের মরদেহ পাওয়া যায়।

অথচ আত্মহত্যা ঠেকাতে সে সময় কারাগারে তাঁকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছিল।সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে নিউইয়র্ক সিটির প্রধান চিকিৎসা পরীক্ষকের কার্যালয় বলেছে, এপস্টিনের মৃত্যু আত্মহত্যা ছিল বলে যে সিদ্ধান্ত তারা আগে দিয়েছে, এখনো তারা তাদের সে সিদ্ধান্তেই ‘অটল’ রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর