advertisement
advertisement

টুয়েলভ ক্লোদিংয়ের শীতকালীন সংগ্রহে পাশ্চাত্য ও ঐতিহ্যের মেলবন্ধন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
টুয়েলভ ক্লোদিংয়ের শীতকালীন সংগ্রহে পাশ্চাত্য ও ঐতিহ্যের মেলবন্ধন

advertisement

শীতের মৌসুমে উষ্ণতার পাশাপাশি ব্যক্তিগত রুচি ও ফ্যাশনকে প্রাধান্য দিয়ে ২০২৬ সালের শীতকালীন পোশাকের সমাহার এনেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভ ক্লোদিং। এতে আধুনিক পাশ্চাত্য পোশাকের পাশাপাশি রয়েছে ঐতিহ্যবাহী নানা ধরনের পোশাকের বৈচিত্র্যময় আয়োজন।

পুরুষ, নারী ও শিশুদের জন্য ব্র্যান্ডটির সংগ্রহে রাখা হয়েছে নানা নকশার জ্যাকেট, হুডি, সোয়েটশার্ট, ব্লেজার, কার্ডিগান, শালসহ বিভিন্ন শীতবস্ত্র। এছাড়া শীতকালীন বিয়ে ও সামাজিক আয়োজনের কথা মাথায় রেখে সূচিকর্ম ও কারচুপির কাজে সাজানো পাঞ্জাবি, গাউন এবং থ্রি-পিসের মতো এথনিক পোশাকও রাখা হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার ভিন্নতা ও তাপমাত্রার ওঠানামার বিষয়টি বিবেচনায় নিয়ে পোশাকের স্বাচ্ছন্দ্য ও ব্যবহারিক দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হালকা থেকে তীব্র শীতের উপযোগী নানা রঙের ও কাপড়ের বহুমুখী বিকল্প নিয়ে সেজেছে টুয়েলভের এই সংগ্রহ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর