advertisement
advertisement

এসেছে দেবী দুর্গার ষষ্ঠরূপ কাত‍্যায়নী পূজা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
এসেছে দেবী দুর্গার ষষ্ঠরূপ কাত‍্যায়নী পূজা

advertisement

সনাতনী ধর্মাবলম্বীদের মধ‍্যে একটি বিখ‍্যাত প্রবাদ আছে— হিন্দুধর্মে তেত্রিশ কোটি দেবদেবী আছেন। যদিও এই ‘কোটি’ শব্দটি মিলিয়ন অর্থে নয়; প্রকার অর্থে ব‍্যবহৃত হয়ে থাকে। তবে একথা সত‍্য যে, হিন্দুধর্মের দেবদেবীদের বহুরকমের রূপে আবির্ভাব হতে দেখা যায়। বিশেষ করে বিভিন্ন পৌরাণিক কাহিনি বা গ্রন্থে তাঁর বিবরণ মেলে।আজকের এই নিবন্ধের বিষয় ‘ক‍াত‍্যায়নী দেবী’ প্রসঙ্গ, যাঁর পুজো শুরু হয়েছে গতপরশু থেকে।

চলবে মোট পাঁচদিন।পৌরাণিক মিথ বলে স্বর্গে দেবতাদের সঙ্গে অসুরকুলের সংঘাত চিরকালের। যুগ যুগ ধরে সেই যুদ্ধ চলেছিল। অনেকটা মর্ত্যলোকের এক দেশের মানুষের সঙ্গে আরেক দেশের মানুষের বা এক জাতির মানুষের সঙ্গে আরেক জাতির কিংবা এক ধর্মের মানুষের সঙ্গে আরেক ধর্মের মানুষের যেমন বিরোধ ও যুদ্ধ নিরন্তর চলতে থাকে।সকলেই যেন ‘যুদ্ধং দেহি’ অবস্থায় সর্বদা পরস্পরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার তাগিদ অনুভব করছে। এ বড়োই দুর্ভাগ্যজনক!

কিন্তু কী আর করা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর