অধ্যাপক আইনুন নিশাত
সারা দেশে অসংখ্য সেতু, কালভার্টসহ নানা ধরনের অবকাঠামোতে নৌপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর দায় কার?আইনুন নিশাত: আমি প্রথমত দায়ী করব এলজিইডিকে (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর)। দ্বিতীয়ত, পানি উন্নয়ন বোর্ডকে। তৃতীয়ত, সড়ক ও জনপথ অধিদপ্তরকে। তার সঙ্গে আমি বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন), স্থানীয় সরকার বিভাগের লোকাল গভর্নমেন্ট ইউনিট, অর্থাৎ ইউনিয়ন পরিষদকেও দায়ী করব।
তারা কি লক্ষ করছে না যে সেতু-কালভার্ট নির্মাণ করে ৩০০ ফুট চওড়া একটা নদীকে ৩০–৪০ ফুটে নিয়ে আসা হয়েছে। তারা সেতুর নকশা করে শীতকালে নদীর অবস্থা ধরে। নকশা করতে হবে বর্ষাকালের নদী ধরে। শীতকালে যে নদীটা ৫০ ফুট প্রশস্ত, বর্ষাকালে সেটা ২০০ ফুট প্রশস্ত। কাজেই প্রশস্ততা কমালে নদীর সেডিমেন্ট ক্যারিং ক্যারেক্টারিস্টিক (পলি বহনকারী বৈশিষ্ট্য) বদলে যায়।
নদীর উজান ভরাট হয়ে যায়।৪৮ সেতু আর ৭ কালভার্টে মরতে বসেছে ভৈরব নদ এসব অপ্রশস্ত সেতু ও কালভার্টের কারণে নদীর কী ক্ষতি হচ্ছে?
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।