advertisement
advertisement

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাস্তব বাজেটের ধারণা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাস্তব বাজেটের ধারণা

দক্ষিণ কোরিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সম্ভাবনাময় গন্তব্য, তবে সঠিক বিশ্ববিদ্যালয় ও বৃত্তি বেছে না নিলে সবার জন্য সাশ্রয়ী হবে না

advertisement

বিদেশে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীরা এখন প্রচলিত গন্তব্যের বাইরেও নতুন দেশ খুঁজছেন। দক্ষিণ কোরিয়া ক্রমশ সেই তালিকার ওপরে উঠছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটার বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসা বিশ্লেষণ ও গবেষণায় আগ্রহীদের কাছে দেশটির আকর্ষণ বেশি।

তবে প্রশ্ন একটাই, বাস্তবে কত টাকা লাগে?টিউশন ফি: বিশ্ববিদ্যালয়ভেদে বড় পার্থক্যকোরিয়া সরকারের স্টাডি ইন কোরিয়া পোর্টালের তথ্য অনুযায়ী, চার বছর মেয়াদি বিশ্ববিদ্যালয়ে গড় বার্ষিক টিউশন ফি প্রায় ৬৮ দশমিক ২ লাখ ওন (৬ দশমিক ২ লাখ টাকা)। জাতীয় ও সরকারি বিশ্ববিদ্যালয়ে গড় প্রায় ৪২ দশমিক ৭ লাখ ওন (৩ দশমিক ৯৩ লাখ টাকা), বেসরকারিতে প্রায় ৭৬ দশমিক ৩ লাখ ওন (৭ দশমিক ০২ লাখ টাকা)।

ব্যাংকের প্রকৃত বিনিময় হার ও লেনদেন চার্জের কারণে পরিশোধযোগ্য অর্থ কিছুটা আলাদা হতে পারে।শুধু টিউশন নয়, জীবনযাত্রার ব্যয়ও ধরতে হবেসরকারি নির্দেশিকা অনুযায়ী, একজন আন্তর্জাতিক শিক্ষার্থীর মাসিক খরচ আনুমানিক ৭ দশমিক ৫ লাখ থেকে ১০ লাখ ওন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর