advertisement
advertisement

গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, শহরজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, শহরজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল

টহল দিচ্ছে বিজিবির সাঁজোয়া যান। আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ শহরের কোর্ট এলাকায়

advertisement

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, স্থাপনা ও জনবহুল এলাকায় টহল জোরদার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের কোনো মহড়া শহরে দেখা যায়নি।আজ সকাল থেকে গোপালগঞ্জ শহরের ঘোনাপাড়া মোড়, এলজিইডি মোড়, বেদগ্রাম, পুলিশ লাইনস মোড়, যুগশিখা মোড়, জজকোর্টের সামনে, জেলা প্রশাসকের বাসভবন ও স্বর্ণকলি উচ্চবিদ্যালয়ের সামনে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

গোপালগঞ্জ-পাটগাতী সড়ক, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও কোর্ট এলাকায় বিজিবির সাঁজোয়া যান (এপিসি) টহল দিচ্ছিল।শহরের বিপণিবিতানগুলো খোলা আছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর