advertisement
advertisement

নওগাঁয় কৃষি অর্থনৈতিক অঞ্চল জরুরি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
নওগাঁয় কৃষি অর্থনৈতিক অঞ্চল জরুরি

গোলটেবিল বৈঠকে (বাঁ থেকে) মোফাজ্জল হোসেন, মামুনুর রহমান রিপন, আবু বক্কর সিদ্দিক, নূরে আলম সিদ্দিকী ও জয়নাল আবেদিন মুকুল। গতকাল নওগাঁর উন্নয়ন সংস্থা মৌসুমীতে

advertisement

ইইউর সহযোগিতায় একশনএইডের সুশীল প্রকল্প ও প্রথম আলোর উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়।কৃষিপ্রধান জেলা নওগাঁ। ধান, আম, আলুসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা এটি।

কৃষির সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি, কৃষকের আয় বৃদ্ধি এবং জেলার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নওগাঁয় একটি কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য জাতীয় বাজেটে বরাদ্দের প্রত্যাশার কথা উঠে এসেছে।বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মৌসুমী’র সম্মেলনকক্ষে গতকাল সোমবার ‘জাতীয় বাজেটে নাগরিক সমাজের প্রত্যাশা অন্তর্ভুক্তিকরণ: পরিপ্রেক্ষিত নওগাঁ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন বক্তারা।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতায় একশনএইডের সুশীল প্রকল্প ও প্রথম আলোর উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়।বৈঠকে সূচনা বক্তব্য দেন একশনএইড বাংলাদেশ সুশীল প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মৌসুমী বিশ্বাস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর