advertisement
advertisement

নদী সরু করলে ভাটিতে ভাঙন দেখা দেয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৪:০২ অপরাহ্ণ
নদী সরু করলে ভাটিতে ভাঙন দেখা দেয়

এ কে এম সাইফুল ইসলাম

advertisement

নদীর প্রবাহের জন্য যে পরিমাণ জায়গা দরকার হয়, তা অনেক সময় রাখা হয় না। সেতুসহ নানা স্থাপনা করে নদীকে সরু করে ফেলা হয়। কাজটি করা হয় যথাযথ সমীক্ষা ছাড়া। এতে নদীর প্রবাহ, গতিময়তা এবং এর সঙ্গে সম্পৃক্ত নদীনির্ভর প্রতিবেশব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।নদীতে কেবল পানি প্রবাহিত হয় না, পানির সঙ্গে প্রচুর পলি আসে। এ ছাড়া নদীর প্লাবনভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। কারণ, নদী সব সময় একটি নির্দিষ্ট পথে প্রবাহিত হয় না।

তীব্র প্রবাহ এবং গতিশীল প্রকৃতির কারণে নদী একদিকে ভাঙে, আবার অন্যদিকে নতুন চর গড়ে তোলে। সংকুচিত করে ফেললে নদীর বয়ে চলার নিজস্ব ধরন ক্ষতিগ্রস্ত হয়। সেতু নির্মাণের সময় সংযোগ সড়ক দিয়ে প্লাবনভূমি ভরাট বা সংকুচিত করলে অনেক ক্ষেত্রে নদীটি কার্যত মারা যায়।৪৮ সেতু আর ৭ কালভার্টে মরতে বসেছে ভৈরব নদ বন্যার সময় নদীর পানি দুই কূল উপচে প্লাবনভূমিতে ছড়িয়ে পড়ে। অগভীর এই প্লাবনভূমি মাছের প্রজনন ও বিচরণের জন্য অত্যন্ত জরুরি।

কারণ, তীব্র খরস্রোতে মাছ ডিম ছাড়তে পারে না।নদী ব্যবস্থাপনায় নদীর নিজস্ব গতি অক্ষুণ্ন রাখা উচিত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর