বরিশালের উজিরপুর উপজেলার ইউএনও মোহাম্মদ আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার দুপুরে মহাসড়কের ইচলাদী এলাকায়
বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী এলাকায় এ অবরোধ করা হয়।মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির কারণে মহাসড়কটির উভয় পাশের প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে বেলা পৌনে একটার দিকে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
একই দাবিতে বেলা দুইটার দিকে বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেন স্থানীয় বাসিন্দারা।এর আগে গতকাল সোমবার ইউএনও মোহাম্মদ আলী সুজাকে পটুয়াখালী সদরের ইউএনও হিসেবে বদলির আদেশ দেন বরিশাল বিভাগীয় কমিশনার। এ খবর ছড়িয়ে পড়লে ‘উজিরপুর উপজেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আজ সকাল থেকে জড়ো হতে থাকেন স্থানীয় একাধিক বাসিন্দা।
একপর্যায়ে তাঁরা উপজেলার ইচলাদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর বসে বিক্ষোভ করেন।এ কর্মসূচির কারণে প্রায় পৌনে দুই ঘণ্টা ধরে মহাসড়কটি অবরুদ্ধ হয়ে পড়ে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।