মারধরের শিকার পাঁচ কর্মকর্তা। প্রক্টর দপ্তর, ১৬ নভেম্বর
নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের নেতার সঙ্গে যোগাযোগ ও নাশকতার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে তাঁদের রাজধানীর কোতোয়ালি থানায় পুলিশের জিম্মায় দেওয়া হয়েছিল।
আজ মঙ্গলবার বিকেল মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ওই পাঁচ কর্মকর্তার নিরাপত্তার স্বার্থে থানায় রাখার আবেদন করা হয়েছিল। সে আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের থানায় রাখা হয়।
পরে তদন্তের স্বার্থে ডাকা হলে তাঁরা হাজির হবেন, এ মর্মে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।গতকাল দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিভিন্ন দপ্তর ও বিভাগে গিয়ে পাঁচ কর্মকর্তাকে মারধর করেছেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।