advertisement
advertisement

জেমস বন্ডের দুই জীবন: বইয়ের পাতা থেকে রুপালি পর্দায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
জেমস বন্ডের দুই জীবন: বইয়ের পাতা থেকে রুপালি পর্দায়

নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসনের ছবি অবলম্বনে

advertisement

এক হাতে মার্টিনি, অন্য হাতে পিস্তল। কখনো শত্রুর ডেরায় ঢুকে পড়ছেন, কখনো অসম্ভব বিপদ থেকে বেরিয়ে আসছেন অনায়াসে। পরিচয় দিতে গিয়ে সেই বিখ্যাত সংলাপ—‘বন্ড, জেমস বন্ড।’ বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের কাছে জেমস বন্ড এমনই এক পরিচিত নাম। তবে পর্দার এই দুঃসাহসী গুপ্তচরের জন্ম সিনেমায় নয়, বইয়ের পাতায়। ব্রিটিশ লেখক ইয়ান ফ্লেমিংয়ের কল্পনায় জন্ম নেওয়া চরিত্রটি সাত দশকের বেশি সময় ধরে মাতিয়ে রেখেছে পাঠক ও দর্শকদের।

এবার সেই কিংবদন্তি চরিত্রের দায়িত্ব নিতে যাচ্ছেন রবার্ট প্যাটিনসন। জেমস বন্ডের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ঝকঝকে অ্যাস্টন মার্টিন গাড়ি, নিখুঁত স্যুট, অত্যাধুনিক অস্ত্র, সুন্দরী নারী আর টান টান উত্তেজনার সব অভিযান। কিন্তু সিনেমার বন্ড আর বইয়ের বন্ড কি একই রকম? মোটেই নয়। সিনেমার বন্ডকে আমরা দেখি অ্যাকশন, আভিজাত্য আর রসবোধের মিশেলে।

অন্যদিকে বইয়ের পাতায় তার চিন্তা, ভয়, দুর্বলতা, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ—সবকিছুরই বিস্তারিত বর্ণনা পাওয়া যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর