বায়ুদূষণ
‘হায় হায়, আমি এটাকে কুয়াশা মনে করেছিলাম।’ রাজধানী ঢাকার সকাল গতকাল মঙ্গলবার থেকেই ছিল রোদহীন, ঘোলাটে চারদিক। তাই দেখে মো. আজিজুল ইসলামের মতো অনেকেই মনে করেছিলেন, শীতের কুয়াশা বুঝি পড়তে শুরু করেছে রাজধানীর বুকে। কিন্তু সকালে বিশ্বের ১৩১ নগরীর মধ্যে বায়ুদূষণে ঢাকা ছিল প্রথম। ঢাকার বায়ুর মান ছিল বিপজ্জনক পর্যায়ে। প্রথম আলোয় এ–সংক্রান্ত খবরটি ফেসবুকে শেয়ার করলে এমন মন্তব্য করেছিলেন আজিজুল ইসলাম নামের এক পাঠক।
তাঁর মতো এই দূষিত, ঘোলাটে পরিস্থিতিকে কুয়াশা মনে করে যাঁরা তাতে আশ্বস্ত হয়েছিলেন, তাঁরা ভুল করেছিলেন।শীতের সকালে ঢাকা, রাজশাহী বা খুলনার আকাশে ধোঁয়ার মতো কুয়াশা জমে গেলে দূষণের উৎস নিয়ে আলাপ-আলোচনা হয়। ইটভাটা, যানবাহন, নির্মাণকাজ বা বর্জ্য পোড়ানো—দেশের ভেতরের এসব উৎস নিয়ে কথা হয় প্রায়ই। পাশাপাশি আসে সীমান্ত পেরিয়ে আসা দূষিত বায়ুর প্রসঙ্গ।
পাকিস্তানের পাঞ্জাবের ধোঁয়া, ভারতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ধোঁয়া, ভারতের দিল্লির শ্যামাপূজা বা দীপাবলির বাজির ধোঁয়াও বাংলাদেশের দূষণ বাড়ায় কি না, এ রকম নানা প্রশ্ন রয়েছে।প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।