বাংলাদেশে চার ধরনের মানুষ১. সিলিন্ডার গ্যাস২. লাইনের গ্যাস৩. মাটির চুলা৪. ইলেকট্রিক চুলাআমাদের সবারই উচিত সংকট মোকাবিলায় তরকারি কিছুক্ষণ রোদে দিয়েই খেয়ে নেওয়া। যদিও শীতকাল, রোদের তাপ কম। তবু দেশের জন্য সবাই মিলে আমাদের এতটুকু তো করতেই হবে।তৃতীয় ও চতুর্থ ধরন নিয়ে যৌক্তিক কারণে আলাপ লম্বা না করাই শ্রেয়। আলাপ প্রথম দুই শ্রেণি নিয়ে।
সিলিন্ডার গ্যাসের দাম যখন সরকার নির্ধারিত ১ হাজার ৩০০+ ছিল, তখন সেটা কিনতে খরচ পড়ত ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা। মাঝেমধ্যেই কী রহস্যময় সংকটে ২ হাজার থেকে ২ হাজার ১০০–তে গিয়েও ঠেকত। এখন সরকার নির্ধারিত দাম দুই হাজার প্লাস, যা কিনতে দাম পড়ছে দুই হাজার পাঁচ শর বেশি। আশা রাখি, এই দামের ওপরেও মাঝেমধ্যে রহস্যময় একটা সংকট হবে, তখন দাম গিয়ে ঠেকবে তিন হাজারের ওপরে।আমি একজন সিলিন্ডার।
সিলিন্ডার ফুরিয়ে গেছে, বেতন হয়নি বলে কেনাও যাচ্ছে না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।