advertisement
advertisement

বোল্ডনেসে ভরপুর তৃণা সাহার নতুন পার্টি-রেডি লুক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
বোল্ডনেসে ভরপুর তৃণা সাহার নতুন পার্টি-রেডি লুক

advertisement

ক্রপ টপ আর ঝলমলে মিনি স্কার্টে নতুন ফটোশুটে নজর কাড়লেন টালিউড অভিনেত্রী তৃণা সাহা। তাঁর এই গ্ল্যামারাস আর বোল্ড ওয়েস্টার্ন লুক মুগ্ধ করেছে ফ্যাশনিস্তা অনুরাগীদের।টালিউডের গ্ল্যামারাস অভিনেত্রীদের তালিকায় তৃণা সাহা বরাবরই বোল্ড আর উজ্জ্বল এক নাম। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন-সচেতনতা ও নিজস্ব স্টাইল স্টেটমেন্ট দিয়েও নিয়মিত নজর কাড়েন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নতুন নতুন ফটোশুটের ছবি ভাগ করে নেন এই অভিনেত্রী।

শাড়ির স্নিগ্ধতা হোক কিংবা পাশ্চাত্য পোশাকের সাহসী আবেদন—প্রতিটি লুকেই থাকে তাঁর নিজস্বতার ছাপ। সম্প্রতি তেমনই এক নজরকাড়া ওয়েস্টার্ন লুকে ধরা দিয়েছেন তৃণা। তাঁর এই সাজ ইতিমধ্যে মুগ্ধ করেছে ফ্যাশনিস্তা অনুরাগীদের ।নতুন এই ফটোশুটে তৃণা বেছে নিয়েছেন রয়্যাল ব্লু এবং রুপালি রঙের এক দারুণ পার্টি-রেডি কম্বিনেশন।

টু পিস আউটফিটের ওপরে পরেছেন নিখুঁত এমব্রয়ডারি করা ক্রপ টপ।জমকালো ভি-নেক ক্রপ টপটির জমিনে নীল, সবুজ ও গোলাপি রঙের সিকুইন, পুঁতি ও মুক্তা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ফুলেল মোটিফের কারুকাজ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর