পুয়া রাইমন্ডি
পৃথিবীর দীর্ঘতম আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকার মোট সাতটি দেশজুড়ে বিস্তৃত। বোঝাই যাচ্ছে এটি কতটা বিশাল। যদি প্রশ্ন করা হয়, এই বিশাল আন্দিজ পর্বতমালার শাসক কে?তোমার হয়তো মনে হতে পারে, যে সাতটি দেশের ওপর দিয়ে এই পর্বতমালা বয়ে গেছে, তারাই এর শাসক।কিন্তু এই ধারণাই ভুল। আসলে আন্দিজের প্রকৃত শাসক হলো ‘পুয়া রাইমন্ডি’ (Puya raimondii) নামের এক বিশাল আকারের বিরল উদ্ভিদ।
এটি অনেক বছর বেঁচে থাকে ও এতে ফুল ফোটে বহু বছর পরপর।পুয়া রাইমন্ডি কী‘আন্দিজের রানি’ (Queen of the Andes) নামে পরিচিত এই উদ্ভিদটি আনারস পরিবারের ও ব্রোমেলিয়াড গোত্রের একটি সদস্য।
আনারসগাছের মতো এর পাতায় কাঁটা থাকলেও আকারে এটি এর চেয়ে অনেক বড় হয়।এই বিশাল গাছটি প্রায় ৪০ ফুট (১২ মিটার) পর্যন্ত লম্বা হতে পারে, যা এটিকে বিশ্বের সবচেয়ে বড় ব্রোমেলিয়াড উদ্ভিদে পরিণত করেছে।১৮৩০ সালে ফরাসি প্রকৃতিবিদ আলসিড ডি’অরবিগনি প্রথম এই উদ্ভিদটির বর্ণনা দেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।