নৌকাডুবির পর এই সাত তরুণের মধ্যে শুধু মাসুম মিয়া (সবুজ বৃত্তে) দুই দিন সাগরে ভেসে গ্রিসে পৌঁছেছেন। বাকিরা এখনো নিখোঁজ
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন হবিগঞ্জের মাধবপুর ও লাখাই উপজেলার ছয় তরুণ। তাঁদের সঙ্গে একই নৌকায় থাকা মাসুম মিয়া দুই দিন সাগরে ভেসে গ্রিসে পৌঁছেছেন। তিন দিন আগে পরিবারের সঙ্গে ফোনে কথা বলে মাসুম ঘটনাটি জানান।মাসুমের কাছ থেকে এ ঘটনা জানার পর তাঁর বাবা মারাজ মিয়া নিখোঁজ তরুণদের পরিবারকে বিষয়টি জানান। এর পর থেকে ছয়টি পরিবার উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৫ দিন পেরিয়ে গেলেও স্বজনদের কোনো খোঁজ না পেয়ে দিশাহারা হয়ে পড়েছে তারা।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর দালালদের মাধ্যমে লিবিয়া থেকে বাতাসে ফোলানো রাবারের নৌকায় গ্রিসের উদ্দেশে যাত্রা করেন মাধবপুর ও লাখাই উপজেলার সাত তরুণ। ওই নৌকায় অর্ধশত যাত্রী ছিলেন। মাঝসাগরে ছিদ্র হয়ে নৌকায় পানি ঢুকতে শুরু করে।
একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে যাত্রীরা সাগরে পড়ে যান।সাত তরুণের মধ্যে প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছাতে পেরেছেন শুধু মাসুম মিয়া।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।