advertisement
advertisement

ট্রাম্প–বাইডেনকে হত্যার চক্রান্ত, যুক্তরাষ্ট্রে ইরান–সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
ট্রাম্প–বাইডেনকে হত্যার চক্রান্ত, যুক্তরাষ্ট্রে ইরান–সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন

advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও সরকারের অন্য কর্মকর্তাদের হত্যা করতে চক্রান্ত করায় যুক্তরাষ্ট্রের একটি আদালত পাকিস্তানের এক নাগরিককে ২৭ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন।মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, সাজাপ্রাপ্ত ব্যক্তি ইরানের সঙ্গে সম্পৃক্ত।

মার্কিন বাহিনীর হামলায় ইরানের রেভোল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে তিনি এ চক্রান্ত করেন।নেতানিয়াহুকে থামাতে চান ট্রাম্প, সম্পর্ক যুদ্ধ শুরুর আগের অবস্থায় নেইসাজাপ্রাপ্ত ব্যক্তির নাম আসিফ মার্চেন্ট।

ব্রুকলিনের একটি আদালত জানান, ইরান–সংশ্লিষ্ট আসিফ প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা মার্কিন সরকারি কর্মকর্তাদের হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগ করা চেষ্টা করেছিলেন।বিদেশের মাটিতে ইরানের সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে ছিলেন জেনারেল কাসেম সোলাইমানি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর