২০১১ সালে শিক্ষা মন্ত্রণালয়ের এক নীতিমালায় সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শাস্তি প্রদান নিষিদ্ধ করা হয়।
বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিক কিংবা মানসিক শাস্তি দেওয়া নিষিদ্ধ। অথচ এখনো শিক্ষার্থীরা বিদ্যালয়ে নানা রকম শাস্তি ও হেনস্তার শিকার হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ২০১১ সালে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তির বিষয়ে একটি নীতিমালা জারি করে। এই নীতিমালায় সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শাস্তি প্রদান নিষিদ্ধ করা হয়।
শিক্ষার্থীদের সঙ্গে কী কী আচরণ শাস্তিযোগ্য হিসেবে গণ্য হবে, তার একটি তালিকাও সেখানে আছে। কিন্তু এই নীতিমালা সব শিক্ষকের পড়া আছে কি না, সেটাও একটা প্রশ্ন।
এর আগে ২০১০ সালের একটি রিট পিটিশনের চূড়ান্ত রায়ে বাংলাদেশ হাইকোর্টও দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শারীরিক ও মানসিক শাস্তি অবৈধ এবং মৌলিক মানবাধিকারের পরিপন্থী হিসেবে ঘোষণা করে।ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতন ও হয়রানির প্রচুর খবর এখন সামনে আসে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।