advertisement
advertisement

গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গাসহ কিছু এলাকাকে দেশের ভূখণ্ড মনে হচ্ছে না: গোলাম পরওয়ার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গাসহ কিছু এলাকাকে দেশের ভূখণ্ড মনে হচ্ছে না: গোলাম পরওয়ার

সংবাদ সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নির্বাহী পরিষদের মূল্যায়ন জানান গোলাম পরওয়ার। ১৮ নভেম্বর

advertisement

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল, পিরোজপুর—এই দিকের মহাসড়কের পার্শ্ববর্তী ভূখণ্ডগুলো যে বাংলাদেশের ভূখণ্ড, এখানে যে কোনো সরকার বা অভিভাবক আছে, তা মনে হচ্ছে না।আজ বুধবার সকালে জামায়াতের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক হয়।

পরে দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নির্বাহী পরিষদের মূল্যায়ন জানান গোলাম পরওয়ার।‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে’—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এই বক্তব্যের সমালোচনা করে সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, জামায়াতের নির্বাহী পরিষদ মনে করে, জনগণের জানমালের নিরাপত্তা ও সরকারের স্থাপনাগুলো রক্ষায় বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করতে পারছে না।

তিনি বলেন, ‘গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল, পিরোজপুর—এই দিকের এসব মহাসড়কের পার্শ্ববর্তী এই ভূখণ্ডগুলো যে আমাদের রাষ্ট্রের একটা ভূখণ্ড, এখানে যে কোনো সরকার আছে, এর জন্য কোনো অভিভাবক আছে, এটা মনে হচ্ছে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর