advertisement
advertisement

লন্ডনে হামলায় জড়িতদের বিচার ও দেশে সহিংসতা বন্ধের দাবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
লন্ডনে হামলায় জড়িতদের বিচার ও দেশে সহিংসতা বন্ধের দাবি

বিবৃতি

advertisement

লন্ডনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও তাঁর সহকর্মীদের ওপর হামলায় জড়িত ব্যক্তি এবং উসকানিদাতাদের ব্রিটিশ আইনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের ১৫ জন উপদেষ্টা। প্রয়োজনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির সরকারকে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন তাঁরা।

একই সঙ্গে দেশে অগ্নিসংযোগ, বোমা হামলা ও সুনির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হামলা বন্ধে সরকারকে কঠোর আইনি ব্যবস্থা নিতে বলেছেন সাবেক এই উপদেষ্টারা।আজ বুধবার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে। লন্ডনের পাশাপাশি গোপালগঞ্জসহ দেশের অন্যান্য স্থানে সংঘটিত সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক উপদেষ্টারা।

এসব ঘটনায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসনের অনুগত ব্যক্তিরা জড়িত বলে বিবৃতিতে অভিযোগ করা হয়েছে।বিবৃতিতে বলা হয়, গত সোমবার (১৬ নভেম্বর) লন্ডনে জুলাই বিপ্লবের অন্যতম নেতা নাহিদ ইসলাম এবং তাঁর সহকর্মীদের ওপর হামলা চালানো হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর