advertisement
advertisement

প্রথম আলো কার্যালয়ে রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
প্রথম আলো কার্যালয়ে রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা

প্রথম আলো কার্যালয়ে আসেন পর্তুগালের ব্রাগানজা রাজপরিবারের সদস্য রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা।

advertisement

পর্তুগালের ব্রাগানজা রাজপরিবারের সদস্য রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আসেন। তাঁর সঙ্গে ছিলেন স্বামী দুয়ার্তে মারিয়া এবং লন্ডন টি এক্সচেঞ্জের প্রতিনিধিদলের সদস্যরা। তাঁদের স্বাগত জানান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। এক মতবিনিময় সভায় বাংলাদেশ ও পর্তুগালের ঐতিহাসিক সম্পর্ক, ভাষা, সংস্কৃতি, অভিবাসন, চা–শিল্পের সম্ভাবনা এবং গণমাধ্যমের সামাজিক ভূমিকা নিয়ে আলোচনা হয়।

এ সময় অতিথিদের প্রথম আলোর কার্যক্রম সম্পর্কে জানানো হয়। তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং স্মারক উপহার দেওয়া হয়।প্রথম আলো কার্যালয়ে আসেন পর্তুগালের ব্রাগানজা রাজপরিবারের সদস্য রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা। রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা প্রথম আলো কার্যালয়ে পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। পাশে রাজকন্যার স্বামী দুয়ার্তে মারিয়া।

প্রথম আলো কার্যালয়ে পর্তুগালের ব্রাগানজা রাজপরিবারের সদস্য রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকাসহ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সম্পাদক মতিউর রহমান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর