advertisement
advertisement

শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ণ
শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে

আউট হয়ে ড্রেসিংরুমে ফিরছেন হৃদয়

advertisement

জোহানেসবার্গ টেস্টের ভবিষ্যৎটা যেন দেখাই যাচ্ছে। বাংলাদেশ ব্যাট হাতে অবিশ্বাস্য কিছু করে ফেলতে পারলে ম্যাচ ড্র হতে পারে, নয়তো হার একরকম অবশ্যম্ভাবী। সেটি যে ইনিংস ব্যবধানে হবে না, সে নিশ্চয়তাও দেওয়া যাচ্ছে না।

বৃষ্টি আর আলোকস্বল্পতায় গতকাল চতুর্থ দিনের খেলা ঘণ্টাখানেক আগে শেষ হয়ে যাওয়ার পর আজ পঞ্চম ও শেষ দিনে ইনিংস হার এড়াতেই ৫ উইকেট হাতে থাকা বাংলাদেশের দরকার আরও ৫৭ রান।গতকাল চতুর্থ দিনের শুরুতেও বাংলাদেশের সামনে দক্ষিণ আফ্রিকার লিড অল্পতে আটকে রাখার সুযোগ ছিল। শেষ বেলায় ৫ ওভারের ভেতর ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। গতকাল সকাল সকাল বাকি ৩ উইকেট ফেলে দিতে পারলেই ভালো অবস্থানে চলে যেত বাংলাদেশ।

কিন্তু বোলাররা সেটি করতে করতে আরও ১৭১ রান যোগ করে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থেমেছে ৫৫৭ রানে, লিড হয়ে যায় ১৫৭ রানের।বেশির ভাগ রানই এসেছে ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যান কাগিসো রাবাদা আর ডেন পেটারসনের ব্যাট থেকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর