মতপ্রকাশের স্বাধীনতা ও সাইবার সুরক্ষা নিয়ে এইচআরএসএস আয়োজিত গোলটেবিল বৈঠকে অতিথিরা। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে। ১৮ নভেম্বর
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সাইবার সুরক্ষা আইনে সুস্পষ্ট সংজ্ঞা, বিচারিক তদারকি ও নাগরিকদের সমান আইনি সুরক্ষার দাবি জানিয়েছেন সাংবাদিক, আইনজীবী, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। একই সঙ্গে সমালোচনা, মানহানি ও কথিত অপতথ্য ছড়ানোর অভিযোগে কারাদণ্ডের বিধান বাতিলের আহ্বান জানিয়েছেন তাঁরা।
তাঁদের মতে, অস্পষ্ট আইনি বিধান অপপ্রয়োগের সুযোগ তৈরি করে এবং ভিন্নমত দমনের হাতিয়ার হয়ে উঠতে পারে।আজ বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘মতপ্রকাশের স্বাধীনতা ও সাইবার সুরক্ষা: আইন, বাস্তবতা ও মানবাধিকার’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এ বৈঠকের আয়োজন করে।মানবাধিকারকর্মী ও গুম-সংক্রান্ত কমিশনের সাবেক সদস্য নূর খান লিটন বলেন, অতীতের বিভিন্ন সাইবার আইন সাধারণ নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে; বরং ক্ষমতাসীনদের সমালোচনা থেকে রক্ষা করার সুযোগ তৈরি করেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।