advertisement
advertisement

পুলিশকে মেরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনেরা, আহত দুই কর্মকর্তা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ
পুলিশকে মেরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনেরা, আহত দুই কর্মকর্তা

রামু থানা

advertisement

কক্সবাজারের রামুতে পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। এ সময় লাঠিসোঁটার আঘাত ও মারধরে পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লট উখিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আজ বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই নেতাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।ছিনিয়ে নেওয়া ওই নেতার নাম দিদারুল আলম (৩৪)।

তিনি কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই এলাকার জাবেদ আলমের ছেলে।আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন রামু থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন। তাঁদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, দিদারুলকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে একদল নারী-পুরুষ পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর