advertisement
advertisement

খাবার চিবানোর সময় চোখ দিয়ে পানি চলে আসে? কেন হয় জানেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
খাবার চিবানোর সময় চোখ দিয়ে পানি চলে আসে? কেন হয় জানেন

কিছু কিছু রোগে রোগীর খেতে গেলে বা খাবার চিবানোর সময় চোখ দিয়ে পানি চলে আসে। এই সমস্যাকে ডাক্তারি ভাষায় ‘ক্রোকোডাইল টিয়ার’ বা কুম্ভীরাশ্রু বলে

advertisement

মানুষ দুঃখ পেলে কাঁদে। এটাই স্বাভাবিক। কিন্তু কোনো দুঃখ–বেদনা বা সুস্পষ্ট কারণ ছাড়াই যদি লোক দেখানোর জন্য কেউ কাঁদে, তাকে বাংলায় কুম্ভীরাশ্রু বলা হয়। মজার ব্যাপার হলো চিকিৎসাবিজ্ঞানে ‘ক্রোকোডাইল টিয়ার’ বা কুম্ভীরাশ্রু বলে সত্যি একটি সমস্যা আছে। কিছু কিছু রোগে রোগীর খেতে গেলে বা খাবার চিবানোর সময় চোখ দিয়ে পানি চলে আসে।

এই সমস্যাকে ডাক্তারি ভাষায় ‘ক্রোকোডাইল টিয়ার’ বা কুম্ভীরাশ্রু বলে।লক্ষণ কী?১. যেকোনো এক চোখ দিয়ে পানি পড়া।২. সমস্যা শুরু হয় খাবারের গন্ধ পেলে।৩. দুঃখ–কষ্ট বা মানসিক কোনো অশান্তির সঙ্গে এর কোনো যোগাযোগ নেই।কেন হয়?প্যারোটিড গ্ল্যান্ড নামক মুখের গ্রন্থির সার্জারির পরও এই ধরনের সমস্যা হতে পারে।

মুখ বাঁকা হয়ে যাওয়ার রোগ বেলস পালসি থেকে সুস্থ হওয়ার পরও খাওয়ার সময় চোখ দিয়ে পানি পড়ার সমস্যা হতে পারে।চিকিৎসা কী?ক্রোকোডাইল টিয়ার বা কুমিরের কান্না দেখা দিলে রোগীর খাওয়ার নিয়ম পাল্টাতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর