advertisement
advertisement

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে ৮ শিক্ষার্থী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে ৮ শিক্ষার্থী

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল

advertisement

২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) অংশ নিতে অস্ট্রিয়ার ভিয়েনায় যাচ্ছে বাংলাদেশের আট শিক্ষার্থী। আগামী ১২ থেকে ১৬ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে এবারের আসর।বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) আয়োজনে গত ১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬-এর জাতীয় পর্ব। এতে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তিনটি স্বর্ণ, সাতটি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক অর্জন করে। এ ছাড়া তিনজন পায় কারিগরি পদক।

জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে আয়োজিত দল নির্বাচনী ক্যাম্পের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হয়।দলের সদস্যরা হলো মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের জুবাইদাহ জাফরিন ও নাফিয়া বাসার সুহানী, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মোহাম্মদ জারিফ বিন সালেক ও মুয়াজ ইবনে বাশার, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের নুসাইবা তাজরিন তানিশা, সানিডেল স্কুলের ওয়াদি বিনতে হাবিব ও ওয়ারিদ বিন হাবিব এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের রাইয়ানা রুফাইদা।১০০ বছর অপেক্ষার পর মাত্র একবার ফুল ফুটিয়েই মারা যায় এই উদ্ভিদ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) অংশ নিতে অস্ট্রিয়ার ভিয়েনায় যাচ্ছে বাংলাদেশের আট শিক্ষার্থী।দলের কোচ হিসেবে থাকবেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের চিফ রোবটিক্স কোচ মিশাল...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর