advertisement
advertisement

কারা হাসপাতালের চিকিৎসকের সঙ্গে বিতণ্ডায় জড়ালেন সন্ত্রাসী ডেভিড ইমন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ
কারা হাসপাতালের চিকিৎসকের সঙ্গে বিতণ্ডায় জড়ালেন সন্ত্রাসী ডেভিড ইমন

২৯ জুলাই গ্রেপ্তারের পর মোবারক হোসেন ইমন

advertisement

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে চিকিৎসকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। জুতা পরে চিকিৎসকের কক্ষে ঢোকাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ইমন কারাগারের একটি সেলে থাকেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসার জন্য তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়।

এ সময় তিনি জুতা পরে চিকিৎসক মো. জাহেদের কক্ষে ঢোকেন। চিকিৎসক তাঁকে হাসপাতালের ভেতরে জুতা পরে প্রবেশ করতে নিষেধ করেন। এতে উত্তেজিত হয়ে চিকিৎসকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান ইমন। পরে কারা হাসপাতালের কর্মীরা তাঁকে সেখান থেকে সরিয়ে আবার সেলে পাঠিয়ে দেন।গত ২৯ জুলাই যশোর হয়ে ভারতে পালানোর চেষ্টাকালে ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত।

অভিযোগ রয়েছে, বিদেশি নম্বর থেকে ফোন করে ব্যবসায়ী, প্রবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের কাছে চাঁদা দাবি করতেন ইমন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর