advertisement
advertisement

কারাগারে পাঠানোর আদেশ শুনে কাঠগড়ায় কাঁদলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
কারাগারে পাঠানোর আদেশ শুনে কাঠগড়ায় কাঁদলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিকে আজ বৃহস্পতিবার ঢাকার আদালতে হাজির করা হয়

advertisement

হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর আদেশ শুনে আদালতের কাঠগড়ার রেলিং ধরে কাঁদতে কাঁদতে থাকেন অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতি।

প্রশ্ন করেন, তাঁকে কেন গ্রেপ্তার করা হয়েছে, কী অপরাধ তাঁর।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার মহানগর হাকিম আদালতের বিচারক আশরাফুল হক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. মুর্শিদুল আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।এদিন বিকেল ৫টা ৪০ মিনিটে কঠোর পুলিশি নিরাপত্তায় জ্যোতিকা জ্যোতিকে আদালতে হাজির করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর