advertisement
advertisement

ভয়েজার এখন পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে; গন্তব্য কোথায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
ভয়েজার এখন পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে; গন্তব্য কোথায়

শিল্পীর কল্পনায় ভয়েজার ১

advertisement

আজ যদি পৃথিবী থেকে ভয়েজার ১ নভোযানের উদ্দেশে একটি বার্তা পাঠান, সেটি পৌঁছাতে সময় লাগবে প্রায় এক দিন। নভোযানটি যদি সঙ্গে সঙ্গে উত্তর পাঠায়, সেই উত্তর পৃথিবীতে ফিরতে লাগবে আরও এক দিন। অর্থাৎ একটি প্রশ্ন পাঠিয়ে উত্তর পেতে আপনাকে অপেক্ষা করতে হবে অন্তত ৪৮ ঘণ্টা।

মাঝখানে কোনো সমস্যা হলে অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে।হ্যাঁ, এত দূরে চলে গেছে ভয়েজার ১!২০২৬ সালের ১৮ নভেম্বর নভোযানটি পৃথিবী থেকে এমন এক দূরত্বে পৌঁছেছে, যার নাম এক আলোক-দিন। দূরত্ব প্রায় ১৬ বিলিয়ন মাইল, অর্থাৎ ২৫ দশমিক ৯ বিলিয়ন কিলোমিটার। আলো এক দিনে যতটা পথ পাড়ি দেয়, এটিই সেই দূরত্ব। মানুষের তৈরি কোনো বস্তু এর আগে পৃথিবী থেকে এত দূরে যায়নি।একটা ছোট্ট তুলনা করা যাক। আলো এক সেকেন্ডে প্রায় তিন লাখ কিলোমিটার পথ পাড়ি দেয়।

সেই আলো পৃথিবী থেকে ভয়েজার ১ যানের কাছে পৌঁছাতেই লাগছে ২৪ ঘণ্টা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর