এসকেএফ অনকোলজির আয়োজনে ‘বিশ্বমানের ক্যানসার চিকিৎসা এখন বাংলাদেশে’ শীর্ষক অনলাইন আলোচনা সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হয়
দেশে প্রতিবছর প্রায় ২১ হাজার মানুষ ফুসফুস ক্যানসারে আক্রান্ত হন। কম বয়সী, অধূমপায়ী এবং নারীদের মধ্যেও ফুসফুস ক্যানসারে আক্রান্ত হকে পারে। যত দ্রুত এ রোগ শনাক্ত করে চিকিৎসা শুরু করা যায়, রোগীর বেঁচে থাকার সম্ভাবনা তত বাড়ে।প্রথম আলো ডটকমের আয়োজনে ‘বিশ্বমানের ক্যানসার–চিকিৎসা এখন বাংলাদেশে’ শীর্ষক অনলাইন আলোচনায় ফুসফুস ক্যানসার শনাক্ত করার গুরুত্ব বোঝাতে তথ্যগুলো তুলে ধরেন ডা. ইশতিয়াক উর রহিম।
গত সোমবার প্রথম আলো ও এসকেএফের ফেসবুক পেজে এই আলোচনা সরাসরি সম্প্রচারিত হয়।নাসিহা তাহসিনের উপস্থাপনায় এ পর্বে আলোচক হিসেবে ছিলেন বারডেম জেনারেল হাসপাতালের কনসালট্যান্ট (মেডিকেল অনকোলজি) ডা. ইশতিয়াক উর রহিম।অনুষ্ঠানে বাংলাদেশে ফুসফুস ক্যানসারের পরিস্থিতি, রোগের ধরন ও ঝুঁকির কারণ, বায়ুদূষণের প্রভাব, প্রাথমিক লক্ষণ, রোগনির্ণয় ও মলিকিউলার টেস্টিং, আধুনিক চিকিৎসাপদ্ধতি, রেডিওথেরাপির সুবিধা, চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া এবং ফলোআপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।দেশে ফুসফুস ক্যানসারের পরিস্থিতি ফুসফুস ক্যানসারের বৈশ্বিক ও বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরে ডা. ইশতিয়াক উর রহিম বলেন, বিশ্বে প্রতিবছর প্রায় ২৫ লাখ মানুষ ফুসফুস ক্যানসারে আক্রান্ত হন।
এ রোগে বছরে প্রায় ১৫ লাখ মানুষের মৃত্যু হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।