প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকে প্রস্তুত রাখা, নিজের আর্থিক তথ্য সঠিকভাবে দেওয়া এবং ব্যাংকের নির্দেশনা অনুসরণই হোম লোনের আবেদনের প্রক্রিয়াকে সহজ করবে
নিজের বাড়ি কেনা বা নির্মাণের পরিকল্পনায় হোম লোন অনেকের জন্য গুরুত্বপূর্ণ অর্থায়নের মাধ্যম। তবে ঋণের প্রয়োজন থাকলেও আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রায়ই অনিশ্চয়তা কাজ করে।
বিশেষ করে কোন নথি আগে প্রস্তুত করতে হবে, ব্যাংকের যাচাই-বাছাই কীভাবে হয় এবং পুরো প্রক্রিয়ায় কত সময় লাগতে পারে এসব বিষয়ে পরিষ্কার ধারণা না থাকায় লোনের আবেদন প্রক্রিয়া অনেকের কাছে জটিল মনে হয়।হোম লোনের জন্য আবেদন করার আগে গ্রাহকের পরিচয়, আয়, পেশা, আর্থিক সক্ষমতা এবং যে সম্পত্তির জন্য ঋণ নেওয়া হচ্ছে, তার প্রয়োজনীয় তথ্য ও নথি প্রস্তুত রাখা গুরুত্বপূর্ণ।
কাগজপত্র সম্পূর্ণ ও সঠিক থাকলে যাচাই-বাছাইয়ের ধাপগুলো তুলনামূলক সহজে এগিয়ে নেওয়া সম্ভব।আবেদনের জন্য যেসব নথি প্রয়োজন হোম লোনের ক্ষেত্রে সাধারণত আবেদনকারীর পরিচয়পত্র, ছবি, আয়-সংক্রান্ত কাগজপত্র এবং ব্যাংক হিসাবের তথ্য প্রয়োজন হতে পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।