advertisement
advertisement

কোন ধাপে কোন ইউপির ভোট, তালিকা প্রকাশ করল ইসি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
কোন ধাপে কোন ইউপির ভোট, তালিকা প্রকাশ করল ইসি

নির্বাচন কমিশন (ইসি)

advertisement

কোন ধাপে কোন কোন ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট হবে—তার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার এ–সংক্রান্ত তালিকা নির্বাচন কমিশনের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। এবার পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউপিতে ভোট হবে।ইতিমধ্যে পাঁচ ধাপের ভোটের তারিখ ঘোষণা করেছে ইসি। তবে এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি।

প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।ইসির প্রকাশ করা তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউপিতে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে।ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।

এখনো সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর