advertisement
advertisement

পাঁচ জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ নেতার বাড়ি–ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা–অগ্নিসংযোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
পাঁচ জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ নেতার বাড়ি–ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা–অগ্নিসংযোগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পটুয়াখালী জেলা সভাপতি কাজী আলমগীরের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। বুধবার রাতে পটুয়াখালী শহরের দক্ষিণ সবুজবাগের এতিমখানা রোড এলাকায়

advertisement

পটুয়াখালী, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম ও ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে অন্তত পাঁচজনের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আতঙ্কিত হয়ে কয়েকটি পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছে।গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের এসব ঘটনা ঘটে।

কারা এসব ঘটনায় জড়িত, সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।পটুয়াখালীপটুয়াখালীতে গতকাল রাত ১০টা থেকে আজ বেলা ১১টা পর্যন্ত শহর ও আশপাশের এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নয় নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এর মধ্যে দুটি বাড়িতে আগুন দেওয়া হয়, কোথাও নিক্ষেপ করা হয় পেট্রলবোমা।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে পটুয়াখালী শহরের দক্ষিণ সবুজবাগের এতিমখানা রোড এলাকায় আওয়ামী লীগের জেলা সভাপতি কাজী আলমগীরের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর