advertisement
advertisement

পুতিন-সি-ট্রাম্পের বৈঠকের আগে এশিয়ায় সামরিক উড়োজাহাজ মোতায়েন করে কী বার্তা দিচ্ছে রাশিয়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
পুতিন-সি-ট্রাম্পের বৈঠকের আগে এশিয়ায় সামরিক উড়োজাহাজ মোতায়েন করে কী বার্তা দিচ্ছে রাশিয়া

জাপান সাগর থেকে উড়ে পূর্ব চীন সাগরে গিয়ে চীনের দুটি এইচ-৬ বোমারু বিমানের সঙ্গে মিলিত হয় রাশিয়ার একটি টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান। পরে বিমানগুলো পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে যায়। ৯ ডিসেম্বর ২০২৫

advertisement

যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের বৈঠকের আগে পূর্ব এশিয়ায় সামরিক উড়োজাহাজ পাঠিয়েছে মস্কো। সম্ভবত এক দশকের বেশি সময়ের মধ্যে এ অঞ্চলে রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক উড়োজাহাজ মোতায়েনের ঘটনা এটি। এর মধ্য দিয়ে দূরবর্তী অঞ্চলে সামরিক শক্তি প্রদর্শনের সক্ষমতা দেখাচ্ছে দেশটি।

বিশ্লেষকদের মতে, তিন পরাশক্তি দেশের নেতাদের বৈঠকের আগে মস্কোর এ পদক্ষেপ শক্ত বার্তা দিচ্ছে।ভিয়েতনামের দানাং বিমানবন্দরে আজ বুধবার রাশিয়ার দুটি টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান অবস্থান করছিল। সঙ্গে ছিল আকাশে অন্য বিমানকে জ্বালানি সরবরাহে সক্ষম দুটি দূরপাল্লার ট্যাংকার বিমান।

ন্যাটোর কাছে টিইউ-৯৫ ‘বিয়ার’ বা ভালুক নামে পরিচিত।গতকাল মঙ্গলবার রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চল থেকে দক্ষিণে উড়ে আসার সময় দেশটির সামরিক বিমানগুলোর গতিবিধি নিয়ে সতর্ক হয়ে পড়ে তাইওয়ান ও জাপানের বিমানবাহিনী।ইয়ান স্টোরি, নিরাপত্তা গবেষক, আইএসইএএস-ইউসুফ ইশাক ইনস্টিটিউট, সিঙ্গাপুরইউক্রেনে যুদ্ধ চললেও মস্কো যে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সামরিক শক্তি প্রদর্শন করতে পারে, আঞ্চলিক দেশগুলোকে তা মনে করিয়ে দেওয়াই এই মোতায়েনের সুস্পষ্ট উদ্দেশ্য।চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (অ্যাপেক) ৩৩তম সম্মেলনে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পৌঁছানোর ঠিক আগে বিমানগুলো ওই পথে উড়ে যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর