রামদা হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া। আজ সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায়
রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে আজ বুধবার সন্ধ্যার পর গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মহড়া দিচ্ছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। শহরের কিছু এলাকায় তাঁরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।সন্ধ্যা সোয়া ৭টার পর শহরের পাচুড়িয়া, কোর্ট এলাকা, লঞ্চঘাট, কাঁচাবাজার মোড়, পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দেখা যায়।
এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো টহল দেখা যায়নি।কে এম বাবর, বিএনপি দলীয় সংসদ সদস্য যুদ্ধের সময়ও তো কেউ হাসপাতালে আক্রমণ করে না। এ কী শুরু হয়েছে! হাসপাতালে রোগী ছিল। আজকেও সিজার হয়েছে। সেই অবস্থায় এই হাসপাতাল আক্রমণ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শহরের বিভিন্ন দিক থেকে আসা মোটরসাইকেলের মহড়াগুলো জড়ো হয় লঞ্চঘাট এলাকায়।
সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খানের নেতৃত্বে স্লোগান দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।