advertisement
advertisement

পুঁথিপাঠ আর নাটিকায় সাতক্ষীরায় প্রথম আলোর ২৮ বছর উদ্‌যাপন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
পুঁথিপাঠ আর নাটিকায় সাতক্ষীরায় প্রথম আলোর ২৮ বছর উদ্‌যাপন

বন্ধুদের পুঁথিপাঠ পরিবেশনা

advertisement

সাতক্ষীরার ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি ও মানুষের জীবনসংগ্রামের গল্প উঠে এল পুঁথির ছন্দে। কখনো কৃষি, কখনো সুন্দরবন, আবার কখনো মৎস্যসম্পদ ও প্রবাসীদের অবদানের কথা। ছন্দের তালে তালে দর্শকদের করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

পুঁথিপাঠের পাশাপাশি গান, নাচ, কবিতা আবৃত্তি ও সামাজিক সচেতনতামূলক নাটিকার মধ্য দিয়ে উদ্‌যাপিত হলো প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।১৪ নভেম্বর বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল সরণির মিনি মার্কেটের পাশে বনবিবি রেস্তোরাঁর খোলা চত্বরে এ আয়োজন করে সাতক্ষীরা বন্ধুসভা। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন।

তিনি উপস্থিত অতিথি, বন্ধুসভার সদস্য, পাঠক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে বক্তব্য দেন কবি ও সম্পাদক সুলতান মাহমুদ রতন, ছড়াকার আহমেদ সাব্বির, সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা লেখক স ম তুহিন ও জাহিদা জাহান মৌ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর