বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)
৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের সঙ্গে সভা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছিল, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু হবে। আর ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি থেকে আয়োজনের পরিকল্পনার কথা বলা হয়েছিল।
তখন পর্যন্ত যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সেসব প্রতিষ্ঠানকেও জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছিল।তবে আজ বুধবার সভা করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল করল উচ্চশিক্ষা দেখভালের দায়িত্বে থাকা সংস্থাটি।
আজকের সিদ্ধান্ত হলো নিজস্ব আইন অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো।ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে সন্ধ্যায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পরিচালনা–সংক্রান্ত বিশেষ সভাটি অনুষ্ঠিত হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।