advertisement
advertisement

সেই জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর ‘অপপ্রচারের নেটওয়ার্ক’, গ্রেপ্তার ৬


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
সেই জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর ‘অপপ্রচারের নেটওয়ার্ক’, গ্রেপ্তার ৬

পাহাড়ের মাঝখানের এই সড়ক ধরে ঢুকতে হয় জঙ্গল সলিমপুর ও আলীনগরে

advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিল ইয়াসিন বাহিনী। ফেসবুক পেজ ও ভুয়া আইডি ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান, সরকারি সিদ্ধান্ত ও বিভিন্ন কার্যক্রম নিয়ে মিথ্যা ও উসকানিমূলক তথ্য প্রচারের অভিযোগ রয়েছে বাহিনীর সদস্যদের বিরুদ্ধে।

পরিকল্পিত পোস্ট, সমন্বিত লাইক-কমেন্ট-শেয়ার এবং অর্থের বিনিময়ে পেইড বুস্টিংয়ের মাধ্যমে এসব প্রচারণা ছড়িয়ে দেওয়া হতো।এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার অভিযোগে ইয়াসিন বাহিনীর ছয় সহযোগীকে গ্রেপ্তারের পর আজ বুধবার এ তথ্য জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামী এবং জেলার হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে আটটি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর