advertisement
advertisement

অপশক্তি গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
অপশক্তি গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

advertisement

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করতে একটি অপশক্তি গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে। দলমত–নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে প্রতিহত করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনীতে স্পিকার এ আহ্বান জানান। ৯ নভেম্বর এ অধিবেশন শুরু হয়েছিল।

৮ কার্যদিবসের অধিবেশনটি আজ শেষ হয়।অধিবেশনের সমাপনী ঘোষণার আগে সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে, দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে।

জনগণের নির্বাচিত প্রতিনিধিরূপে আপনারা দলমত–নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন—এই মর্মে আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি।’স্পিকার বলেন, অধিবেশনের শেষ দিনে সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনমূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক আজ অনুপ্রাণিত হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর