‘বাংলাদেশ ন্যাশনাল ফিন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে ২০২৫’ শীর্ষক এ জরিপ পরিচালনা করে বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড)। আজ বুধবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল ও নীতিগত সুপারিশ তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান আবদুর রাজ্জাক। বাংলাদেশ ব্যাংক ও র্যাপিড যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে
দেশের প্রায় ৬৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এখন আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় এসেছেন। তাঁদের অন্তত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল আর্থিক সেবা (এমএফএস), ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, বিমা কিংবা পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের কোনো না কোনোটিতে অন্তত একটি হিসাব রয়েছে। তবে এখনো দেশের ৩৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এসব আর্থিক সেবার বাইরে।এই ৬৫ শতাংশ মানুষের মধ্যে ব্যাংক হিসাব আছে অন্তত ২৮ দশমিক ৮ শতাংশ মানুষের।
এমএফএস হিসাবধারী মানুষ ৪৪ দশমিক ৭ শতাংশ। তবে অনেকের ব্যাংক ও এমএফএস দুই ধরনের হিসাবই রয়েছে। ২০২৫ সালের ২৬ জানুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত সময়ে পরিচালিত এ জরিপে দেশের প্রায় ৭ হাজার খানা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।‘বাংলাদেশ ন্যাশনাল ফিন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে ২০২৫’ শীর্ষক এ জরিপ পরিচালনা করে বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড)।
আজ বুধবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল ও নীতিগত সুপারিশ তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান আবদুর রাজ্জাক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।